× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর।

আজ ( বৃহস্পতিবার) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তার ভাষণ বাংলাদেশ টেলিভশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হয়। এছাড়া বিটিভি থেকে এ ভাষণ সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন।

মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।

নির্বাচন কমিশনার বলেন, সংলাপের মাধ্যমে পর্যবেক্ষক, ৪০টি রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংলাপে তাদের সুপারিশগুলো নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৭৫টি রাজনৈতিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচনের সামগ্রিক কাজ শেষ হয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে। নির্বাচনের জন্য ৭ লাখ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে যথা-প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী  মোতায়েন থাকবে। পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন সার্বিক নির্বাচনের মনিটরিং করবে।

তিনি আরও বলেন, প্রত্যেক দলকে একে অপরের সাথে সহনশীল আচরণ করতে হবে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা উচিত। প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসায় রূপ না নেই সে দিকে নজর রাখতে হবে।   সিইসি বলেন, ভোটারও নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বল্প পরিসরে শহরের বিভিন্নস্থানে ইভিএম প্রক্রিয়া ভোটগ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..