× Banner
সর্বশেষ
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

এই পর্যন্ত করোনা টিকা নিয়েছেন প্রায় ১৬ লাখ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-vaccine-1.jpg

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনা টিকা কর্মসূচি শুরু হয়। সারা দেশে ১০ দিনে করোনা টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (বুধবার) করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জনের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সারা দেশে টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন।

বুধবার ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী ৬৯ হাজার ৫৮৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..