× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

ঋতুস্রাবের ছয় সমস্যা এড়িয়ে যাবেন না

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

ঋতুস্রাব নারী শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সাধারণত একজন সুস্থ নারীর ক্ষেত্রে প্রতি মাসে তিন থেকে সাত দিন এটি স্থায়ী হয়।

অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত রক্তপাত, অনিয়মিত ঋতুস্রাব ইত্যাদি ঋতুস্রাবের গুরুত্বপূর্ণ সমস্যা। ঋতুস্রাব নিয়ে এ ধরনের কিছু সমস্যার কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি। এসব সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

১. কোনো কারণ ছাড়া ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থার লক্ষণ। এ ধরনের সমস্যা হলে প্রেগন্যান্সি টেস্ট করুন।

২. ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া ফাইব্রয়েডের লক্ষণ। জরায়ুর পেশি অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ফাইব্রয়েড হয়। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের কাছে যান।

৩. ঋতুস্রাবের সময় অনেকের ব্যথা হয়। তবে এই ব্যথা অতিরিক্ত হলে বা ধারণক্ষমতার বাইরে চলে গেলে এটি অ্যান্ড্রোমেট্রোসিস রোগের লক্ষণ প্রকাশ করে। এ ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই ভালো।

৪. সাধারণত ২১ থেকে ৩০ দিন পর পর ঋতুস্রাব হয়। তবে এই চক্রের বাইরে ঋতুস্রাব হলে বা অনিয়মিত ঋতুস্রাব হলে হরমোনের সমস্যার লক্ষণ প্রকাশ করে।

৫. অনেকে প্রিমিনট্রুয়াল সিনড্রোমের (পিএমএস) ব্যথায় ভোগেন। এটি সাধারণত ঋতুস্রাবের আগে হয়। মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, অবসন্নতা ইত্যাদি এর কারণ। অনেকের বেলায় এ ধরনের সমস্যা দৈনন্দিন কাজকর্মে প্রভাব ফেলে। এ রকম হলে চিকিৎসকের পরামর্শ নিন।

৬. থাইরয়েডের সমস্যার কারণে অনেক সময় ঋতুস্রাব অনিয়মিত হয়। তাই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাইরয়েডের কার্যক্রম পরীক্ষা করান।


এ ক্যটাগরির আরো খবর..