× Banner
সর্বশেষ
মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

উপজেলা নির্বাচনে বাগেরহাটে আ.লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা : এলাকায় নির্বাচনী আমেজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:বাগেরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেছে মনোনয়ন বোর্ড।শুক্রবার বিকালে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তালিকা চূড়ান্ত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাগেরহাটের ৯ উপজেলাতেও চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- বাগেরহাট সদর – সরদার নাসির উদ্দিন, কচুয়া – এস, এম, মাহাফুজুর রহমান, মোড়েলগঞ্জ –মোঃ শাহ-ই- আলম বাচ্চু, শরণখোলা – কামাল উদ্দিন আকন, ফকিরহাট – স্বপন কুমার দাশ,মোল্লাহাট –শাহীনুল আলম ছানা, চিতলমারী – অশোক কুমার বড়াল, রামপাল – সেখ মোয়াজ্জেম হোসেন,মোংলা – আবু তাহের হাওলাদার বাগেরহাট জেলার উপজেলায় পরিষদ নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ এ উপজেলার নির্বাচন হবার কথা রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে । কোন কোন এলাকায় মিষ্ট বিতরণের খবর পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..