× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা মনিরুজ্জামান(বাচ্চু) এর নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ আসছে ১৮ই মার্চ -২০১৯ইং সন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রতিক নৌকা পেয়েছেন বর্তমান মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান(বাচ্চু)। এই উপলক্ষে গত বুধবার বিকালে মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া দূর্গা মন্দিরের সামনে, আড়পাড়া -কামারখালী ফাজিল(বি.এ) মাদ্রাসা প্রাঙ্গনে মোঃ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে মির্জা মনিরুজ্জামান(বাচ্চু) এর নৌকা প্রতিকের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি শ্রী অনীল কুমার বিশ্বাস, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ তরুন শিল্পপতি মোঃ হাফিজুর রহমান (সাগর)মিয়া, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম(রেন্টু), ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাবুল হোসেন মৃধা,সাধারন সম্পাদক মোঃ হুমায়ন মন্ডল প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আঃ সালাম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া,ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়নের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায়(দেবু) কৃষি বিষয়ক সম্পাদক এ.কে. আজাদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ সালাম মন্ডল, মধুখালী পৌর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ হুমায়ন আহম্মেদ (রানা),মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহারুল হক (সুরুজ), ইউনিয়ন থেকে ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মিয়া(বিপুল) ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু বক্কার মল্লিক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরে আলম সিদ্দিক(শামীম) , মোঃ মামুনুর রহমান মিয়া, ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ জিন্নাহ সেখ সহ আড়পাড়া ইউনিয়নের ও মধুখালী উপজেলার নেতাকর্মী বৃন্দ।

এ ছাড়া আড়পাড়া ইউনিয়নে পশ্চিম আড়পাড়া সাবেক চেয়ারম্যানের আমগাছ তলায়, শান্তিপুর, উত্তর আড়পাড়া, গড়িয়াদহ নামক স্থানে নৌকা প্রতিকের নির্বচনী জনসভা অনুষ্ঠিত হয়। সবশেষে সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের মাঝি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা মনিরুজ্জামান(বাচ্চু) নৌকা প্রতিকে সবার কাছে ভোট চেয়ে বিজয় হয়ে মধুখালী উপজেলা বাসীকে খেদমত করার আশা নিয়ে নির্বাচনী জনসভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..