× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হান্নান শাহকে

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হার্টের অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রবিবার যেকোনো সময় হান্নান শাহকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বলেন, স্যারের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও হার্টের সমস্যার কারণে যেকোনো সময় সিঙ্গাপুরে নেওয়া হবে।

হান্নান শাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরে যাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে। সেগুলো সমাধান হলেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান জানান, সিএমইচের চিকিৎসকরা বোর্ড মিটিং করে বলেছেন তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার হার্ট ভালোভাবে কাজ করছে না।

গত মঙ্গলবার অসুস্থ হয়ে অবস্থায় হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার অবস্থার ফের অবনতি ঘটলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..