× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

উত্থান দিয়ে শেষ হলো পুঁজিবাজার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থনৈতিক ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় ধরনের উত্থান লক্ষ করা গেছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৯৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৪ কোটি আট লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৮৯৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

এদিকে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুই পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।


এ ক্যটাগরির আরো খবর..