× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

কূটনৈতিক প্রতিবেদক

উত্তর প্রদেশে নামাজের জন্য বাস থামানোয় চালকের সহকারী বরখাস্ত, চাকরি না পেয়ে আত্মহত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
চাকরি না পেয়ে আত্মহত্যা

উত্তর প্রদেশে নামাজের জন্য বাস থামানোয় চালকের সহকারী বরখাস্ত, চাকরি না পেয়ে আত্মহত্যা । ভারতের এনডিটিভি’র খবরে দেখানো হয়েছে, চলন্ত বাসে চালকের সহকারীকে- এক মুসলিম দম্পতি তাদের নামাজের জন্য বাসটি থামাতে অনুরোধ করেন। তাদের অনুরোধ রাখতে সেই হিন্দু সহকারী বাস থামান। এই ঘটনায় অন্য বাসযাত্রীরা বিরূপ প্রতিক্রিয়া জানান। বাসের এক যাত্রী সেই ভিডিওটি ধারণ করেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা গেছে, বাসের সেই হিন্দু সহকারী মোহিত যাদব বলছিলেন, “আমরাও হিন্দু। হিন্দু বা মুসলিম কোনো বিষয় নয়। দুই মিনিটের জন্য বাস থামালে কী এমন হয়ে যাবে।”

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি চলতি বছরের জুনের। উত্তর প্রদেশের রাজ্য সরকার পরিচালিত বাসটি, বেরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই, উত্তর প্রদেশের পরিবহন বিভাগ বাসটির চালক ও তার সহকারী মোহিত যাদবকে বরখাস্ত করে। কোথাও চাকরি না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে গত সোমবার আত্মহত্যা করেন মোহিত যাদব নামের ওই সহকারী।

মোহিত যাদবের স্ত্রী রিংকি যাদব অভিযোগ করে বলেন, “মানবতাবোধের কারণে আমার স্বামীকে জীবন দিতে হলো। উত্তর প্রদেশের পরিবহন বিভাগ তার স্বামীর বক্তব্য শোনেনি। বেরেলির আঞ্চলিক ব্যবস্থাপককে মোহিত ফোন দিয়েছিলেন। তিনিও মোহিতের কথাগুলো শোনেননি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেন।”


এ ক্যটাগরির আরো খবর..