× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

উত্তরের বাতাশে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের মানুষ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত শনিবার সকাল থেকে ঘন কুয়াশা শৈত্যপ্রবাহ আর উত্তরে হিমেল বাতাশে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনীর মানুষ।

তাই শীত জনিত বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া গত ০৩ দিন ধরে সূর্য না উঠায় শীতের তীব্রতা বেড়ে গেছে। জেলার একটি বে-সরকারী কৃষি ফার্মের সূত্রে জানা গেছে, তাপমাত্রা দিনে ৭.৮ থেকে রাতে ৬.৭ ডিগ্রি ফারেনহাইটে উঠা নামা করছে।

গত ০৩ দিন ধরে সকাল সন্ধ্যা ঘন কুয়াশা আর রাতে কুয়াশা বৃষ্টি ঝড়ছে। শৈত্যপ্রবাহ আর উত্তরের হিমেল বাতাশে শীতের তীব্রতায় নিত্যদিন খেটে খাওয়া ঐসব মানুষ শীতের কারণে জীবিকার কাজে বের হতে পারে না

নিন্ম শ্রেনীর অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে-অনাহারে। সদর হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়ে গেছে।

শিশু বিষেশজ্ঞ আলহাজ্ব শাহজাহান নেওয়াজ এ প্রসঙ্গে বলেন, শিশুরা সহজেই শীত আক্রান্ত হয়ে পড়ে, তাই সাবধান হতে হবে। ইতিমধ্যে পুরো শহরে যেন শীতল পরিবেশ, থমকে পড়েছে আকাশ, ঢেকে গেছে কালো আধারে।

এদিকে চায়ের দোকান, পানের দোকান ফুটপাতে কারও দোকানের সামনে আগুন তাপাচ্ছে, কিন্তু এভাবে দিন চলে যাচ্ছে। গরীব মানুষ খেটে খেতে পারছে না এ শীতের কারণে।


এ ক্যটাগরির আরো খবর..