× Banner
সর্বশেষ
নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

উত্তপ্ত হয়ে উঠেছে অভয়নগর : যে কোন সময় আবারও খুন-খারাপির আশঙ্কা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

যশোর প্রতিনিধিঃ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যশোরের অভয়নগর। দীর্ঘদিন ধরে এ উপজেলায় খুন-খারাবি বন্ধ থাকলেও আবারও যে কোন সময় খুনের মত ভয়ংকর ঘটনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় শাসক দলের তৃণমূলের নেতাকর্মীরা। তারা অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, স্বাধীনতার পর বিগত সরকারের সময় সবচেয়ে বেশি খুন হয়েছে। বিশেষ করে শাসক দলের নেতাকর্মীরা খুনের শিকার হয়েছে। যার একটিও কোন কূল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কারণে ভীত ও সন্তস্ত স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু সম্প্রতি দশ টাকা দরে চাল নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অভয়নগর।

অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা সাবেক জনপ্রতিনিধির ইশারায় সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছে এ উপজেলার মানুষ। তিনি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যতিনের শিকার হয়েছেন। খুন হয়েছেন বহু নেতাকর্মীরা। ওই নেতা সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খিস্তি-খেওয়র ঝেড়েছেন। তার খিস্তি খেওয়ার থেকে রক্ষা পায়নি সংবাদ কর্মীরাও। সাংবাদিকদের নামেও তিনি বিশেষদার করেছেন। এই নেতা সম্প্রতি আবারও দলের ব্যানার ব্যবহার করে বিষাক্ত সাপের মত ফনা তুলেছেন। ফলে এখন প্রশ্ন উঠছে এরপর কে খুনের শিকার হবে।

এদিকে, বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে ১ নং আসামি করে ২২/২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ মামলার বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বাসুয়াড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোক্তার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদেও সামনে মারামারি একটি ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে ১ নং আসামি করে একটি মামলা হয়েছে। এর তদন্তভার আমার কাছে আছে।

সম্প্রতি অভয়নগর উপজেলার ৬নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল ওহাবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বাবুল আক্তার লিখিত অভিযোগে বলেন, বাঘুটিয়া ইউনিয়নে উন্নয়নের জন্য জাতীয় সংসদ সদস্য রণজিত কুমার রায় ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ৪ থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেন। কিন্তু সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি কতিপয় ইউপি সদস্যকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। যাতে করে ইউনিয়নের সকল প্রকার উন্নয়ন কর্মকা- বাঁধাগ্রস্ত হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগ ১০ টাকা দরে দরিদ্র মানুষের মধ্যে চাল বিক্রির কার্যক্রম। এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ও দরিদ্র মানুষ যাতে প্রধানমন্ত্রীর সুবিধা থেকে বঞ্চিত হয় সেই পরিকল্পনা নিয়ে সাবেক হুইপ আব্দুল ওহাব মাঠে নেমেছেন। আর তার এই কাজে সহযোগিতা করছেন ইউপি সদস্য ওসমান আলী, আব্বাস বিশ্বাস, কওসার আলী, মোশারেফ হোসেন ও আবু হোসেন মোল্যা।

ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার লিখিত অভিযোগে আরও বলেন, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে নৌকা প্রতীকের বিপক্ষে ভোট যুদ্ধে অংশ নেন। তিনি নিজে নৌকার বিপক্ষে কলস প্রতীক নিয়ে নির্বাচন করেন। এই নির্বাচনে তার ভরাডুবি হয়। আর এই নির্বাচনে যারা নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেন তিনি এখন তাদেরকে বিভিন্নভাবে হয়রাণি ও হত্যার হুমকি দিচ্ছেন। প্রতিনিয়ত শেখ আব্দুল ওহাবের ক্যাডার বাহিনী বাঘুটিয়া ইউনিয়নের সঞ্জয় কুমার দাস, শংকর কুমার দে, আরিফ শেখ, জালাল শেখকে হত্যার জন্য হুমকি দিয়ে আসছে। তার ভয়ে ভাটপাড়ার ঋষিপল্লী ভুগিলহাটের ঋষিপল্লীর মানুষ রাতে ঘরে ঘুমাতে পারে না।

শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, বিগত পৌর ও ইউনিয়ন নির্বাচনেও সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেন। নৌকার প্রার্থীদের পরাজিত করতে তিনি মাঠে নামেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, মল্লিক শওকত হোসেন, জালাল শেখ, আশরাফুজ্জামান, শংকর কুমার দাস, আবুল কালাম, ইউপি সদস্য তপতী ঘোষ, রেবেকা সুলতানা, রোজিনা বেগম উপস্থিত ছিলেন।

বর্তমানে তার সাথে কেউ রাজনীতি করতে না চাইলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করছে। তার কথা না শোনায় স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসির বিরুদ্ধে সভা-সমাবেশ করছেন।

বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া পুলিশ ক্যাম্পের আইসি শেখ ইমরুল করিম বলেন, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের মত লোক যত দিন থাকবে তত দিন আমাদের বিরুদ্ধে সভা সমাবেশ হবে। অভিযোগ হবে। তিনি আমার বিরুদ্ধে প্রথমে পুলিশ হেড কোয়ার্টার্সে একটি অভিযাগ করেছিলেন। সেটা সাবেক সহকারী পুলিশ সুপার তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছিলন। এরপর সাবেক হুইপ এলাকার ৫১২ জনের স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একই অভিযোগ দায়ের করেছেন। এটাও যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত হচ্ছে। তিনি বলেন, এলাকার মানুষ শেখ আব্দুল ওহাবের কালো হাত থেকে মানুষ বাঁচতে চায়।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা নওয়াপাড়া পৌরসভার প্যানেল চেয়ারম্যান রবীন অধিকারী ব্যাচা বলেন, ওহাব সাহেব একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। দুর্নীতিবাজ মানুষ সবাইকে দুর্নীতিবাজ মনে করে। তাদের জন্য কোন ভালো মানুষ ভালো কাজ করতে পারেনা।

তিনি বলেন, বর্তমান যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় বলেছেন, কেউ যদি জননেন্ত্রীর ১০ টাকা দরের চাল নিয়ে চালবাজি করে তাকে মারপিট করে পুলিশি তুলে দিতে।

তিনি আরও বলেন, ওহাব সাহেবের কথা মত চালের কার্ড না দেওয়ায় তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের উপর বেজায় অখুশি। ওহাব সাহেব সভা-সমাবেশ করে বাবুল আক্তারের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিয়েছেন। এই হুমকিতে বাবুল আক্তার এখন আতঙ্কগ্রস্ত।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শাহ ফরিদ জানান, ওহাব সাহেব দলের সাথে বেঈমানী করেছে। গত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে চারটি নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নিয়ে সরাসরি বিরোধীতা করেছেন। এখন তিনি দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রাণি করছে। তার নিজের ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সভা-সমাবেশ করে তাকে হুমকি দিচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে জানতে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের ০১৭১২৭০৮৭৭৫ নং মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
অভয়নগরে আইন শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, রাজনীতির বিষয়ে আমি কিছু বলতে পারবো না যারা রাজনীতি করে তাদের কাছে জানতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..