× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

পিআইডি

বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে আজ (৩০ সেপ্টেম্বর ২০২৫) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি হিসাবে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নিলীমা আফরোজ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্ট এর সুবিধাসমূহের উপর আলোকপাত করে এ সেবা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরো গতিশীল ও অর্থবহ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এর কথা তুলে ধরেন।

 রাষ্ট্রদূত ইসলাম ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এর কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সরকারের প্রবাসীবান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিধানে তিনি সরকারের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগের প্রশংসা করে সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।


এ ক্যটাগরির আরো খবর..