× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

মাদারীপুর প্রতিনিধি

উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর সংঘর্ষে আহত ১০

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
উচ্চ শব্দে হর্ণ

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় বেশ কয়েকটি  ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালকিনি পৌরসভা  ভুরঘাটা  (মজিদবাড়ি) বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই সংঘর্ষের ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ে আসছিলেন চালক অহিদুল বেপারী।

রেন্ডিতলা এলাকায় আসলে যাতায়াতের সময় হর্ণ দিলে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী খাদে পড়ে যায়। পরে ধাওয়া দিয়ে মেহেদির লোকজন ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারীকে ব্যাপক মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। ভাংচুর করা হয় বেশকিছু যানবাহনও। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ। ফের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে প্রশাসন।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের সদস্য।

প্রসঙ্গত, সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারী ভুরঘাটা মজিদবাড়ির আক্কেল বেপারীর ছেলে ও মেহেদি ঘরামী পাশের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। তাদের দুইজনের বাড়ি পাশাপাশি হওয়ায় মুহুর্তেই দুটিপক্ষ সংঘর্ষে জড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..