× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

মারুফ সরকার, স্টাফ রির্পোটার

উখিয়ায় ২৮ হাজার হতদরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার!

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
ukhiya

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারস্বরূপ উখিয়া উপজেলার ২৮হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকাল ১০টায় ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন জানায়, এবারে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ চাল বিতরণে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ২৮হাজার ৬০ পরিবারের মাঝে ১০কেজি হারে বিতরণ করা হবে।

যেখানে ১নং জালিয়াপালং ইউনিয়নে বরাদ্দকৃত পরিবারের সংখ্যা ৬হাজার ১শ ৪৮টি,২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে ৩হাজার ৩শ ৪৮ পরিবার,৩নং হলদিয়া পালং ইউনিয়নে ৬হাজার ৪শ ২২ পরিবার, ৪নং রাজাপালং ইউনিয়নে ৭হাজার ৬শ ৯৮ পরিবার ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪হাজার ৪শ ৪৪ পরিবার পাবে এ সহায়তা। পাঁচ ইউনিয়নে ২৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..