× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ঈশ্বরদী শীতার্তদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করলেন ভূমিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. আজ শুক্রবার নিজ উদ্যোগে ঈশ্বরদী শহরের ঈদগাহ মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, দরিদ্র মানুষ শীতে কাবু থাকবে তা হয় না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতিটি সেক্টরকে নির্দেশ দিয়েছেন, শীতে গরম কাপড়ের জন্য কোন মানুষ যেন কাবু হয়ে না পড়েন।

শীতার্তদের জন্য কাপড় বিতরণের আহ্বান জানিয়ে সমাজের বিত্তবানদের উদ্দেশে বলেন, আপনাদের বাড়ির আশেপাশের দরিদ্র মানুষেরা যেন শীতে কাবু হয়ে না পড়েন। তিনি সামর্থ অনুযায়ী গরিবদের সহযোগিতা করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নানান বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সরকারের সকল উন্নয়ন কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি সমাজের বিত্তবানদের গরিবদের কল্যাণমূলক কাজে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান। তিনি শারিরীকভাবেব প্রতিবন্ধী, বৃদ্ধ, দুঃস্থ মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন। এলাকার দরিদ্র এতিম, মাদ্রাসা ছাত্রছাত্রী, দরিদ্র মুক্তিযোদ্ধা ও দরিদ্র মানুষের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেন।

এসময় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা জেলা পুলিশ সুপার জিয়াদুল কবীর, পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সমাজসেবক কামরুন নাহার শরীফ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, এসিল্যান্ড শিমুল আক্তার, ঈশ্বরদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, সহ-সভাপতি রশিদুল্লাহ, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, জুলমত হোসেন, গোলজার হোসেন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পাবনা জজ কোর্টের পিপি মুক্তার হোসেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক মো. হাশেম, বণিক সমিতির সভাপতি ইউনুছ আলী মিন্টু, তারা মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..