× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে - ডিএমপি কমিশনার

ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। রাজধানীবাসীর নিরাপদ ঈদ উদ্‌যাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঈদের বাকি এক সপ্তাহেরও কম। পরিবার ও স্বজনদের স্বঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানীবাসী ছুটছে গ্রামে।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রোববার (১৫ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

মো. সারওয়ার বলেন, নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু হয়েছে। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাটের মতো প্রধান টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি টিম কাজ করছে।

এ সময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সেইসঙ্গে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে পুলিশের টহল কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সেইসঙ্গে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..