× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না। অতিরিক্ত ভাড়া নেয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে কোনও ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীরা যেন চলাচল না করেন এবং সেসব গাড়িতে পশু না উঠানো হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কারণ ফিটনেসবিহীন গাড়িগুলো মহাসড়কের যেকোনো জায়গায় থেমে যায়। যার কারণে অন্যান্য গাড়ি চলাচলের গতি কমে যায়।

ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কাজ অতিরিক্ত জনবল নিয়ে দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া টঙ্গী-গাজীপুর সড়কে বিআরটির কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..