× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

ইসির পর আদালতেও টিকল না সোনালী ব্যাংকের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

অপরাধ ডেস্কঃ ঋণ খেলাপির অভিযোগ এনে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার মানোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের করা রিট কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

রিটটি তালিকা থেকে (আউট অব লিস্ট) বাদ দেয়ার পর কাওসার জামানের আইনজীবী ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল জানান, এখন নির্বাচন করতে আর কোনো বাধা নেই।

তবে, রিটকারী আইনজীবী শামীম খালেদ জানান, আবেদনটি হাইকোর্টের (কজলিস্ট) কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এই রিট আবেদনের ওপর শুনানির জন্য হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে শুনানির জন্য যাওয়া হবে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি তালিকা থেকে বাদ দেন। আদালতে সোনালী ব্যাংকের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম খালেদ। তার সঙ্গে ছিলেন রুকুনুজ্জামান। অন্যদিকে আদালতে কাওসার জামান বাবলার পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

এরআগে গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের এ আদেশের বিরুদ্ধে বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করে সোনালী ব্যাংক।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু পরিবেশ সংক্রান্ত কমিটির প্রধান কাজী হাসান আহমেদ ৩০ নভেম্বর সাংবাদিকদের জানিয়েছিলেন, সোনালী ব্যাংক বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার বৈধ মনোনয়নপত্র বাতিল চেয়ে ২৭ নভেম্বর আবেদন করে। কিন্তু শুনানিতে বাবলার বিরুদ্ধে ঋণ খেলাপির কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সোনালী ব্যাংকের আইনজীবী। ফলে সোনালী ব্যাংকের আবেদন নামঞ্জুর করা হয়।

২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাত মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলার মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ২৭ নভেম্বর খেলাপি ঋণের কারণ দেখিয়ে কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন সোনালী ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..