× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের নিকট পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এসময় তিনি মুজিববর্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে নির্দেশ দেন।

বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন আজ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। লাখ লাখ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ প্রতিষ্ঠানের মাধ্যমে। মুজিববর্ষে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম বেগবান করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করেছেন ।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা কার্যালয়ের সভাকক্ষে বদলির কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মোঃ আনিছুর রহমানের বিদায় ও নবনিযুক্ত সচিব মোঃ নূরুল ইসলামের যোগদান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ-সহ নানাবিধ আর্থসামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠানকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..