× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ইসরাইলের আচরণ যুদ্ধাপরাধের সমানঃ এনডিএম

admin
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

পবিত্র রমজান মাসের শেষ জুম্মায় জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা রোজাদার মুসল্লিদের উপর ইসরায়েলি পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ ৮ মে, ২০২১ইং রোজঃ শনিবার বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিবৃতিতে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে দলীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “শেখ জাররাহয় উচ্ছেদের আশংকায় বিক্ষোভরত সাধারণ ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক সংহতিকর্মীদের উপর অব্যাহতভাবে হামলা করছে ইসরায়েলি বর্ডার পুলিশ। এই ধারাবাহিকতায় গতকাল পবিত্র রমজানের শেষ জুম্মায় আল-আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে প্রায় ১৮৪জন মুসল্লির আহত হবার খবর পাওয়া গিয়েছে। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এইধরণের কাপুরোষিত হামলার তীব্র নিন্দা জানাই। তথাকথিত শান্তি আলোচনার সুযোগে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বারবার বিমান হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ এ পর্যন্ত কয়েক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার বাড়িঘর, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল ধ্বংস করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ইসরাইলের আচরণ যুদ্ধাপরাধের সমান।

এনডিএম মনে করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের প্রতি সমর্থনকারী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকারের উচিৎ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কথা বলা। ইসরায়েলি বাহিনীর অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের অব্যাহত লড়াই-সংগ্রাম আমাদেরকেও এই নিশিরাতের সরকারের জুলুম-নির্যাতন এবং ইসলামবিরোধী যেকোন চক্রান্ত রুখে দিতে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে।“


এ ক্যটাগরির আরো খবর..