× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের ইফতার বিতরন প্রতিদিন এ আজ মতিঝিল মসজিদ চত্বর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
দি নিউজ ইফতার প্রতিদিন

ইফতার বিতরন প্রতিদিন ।। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মানুষের দুরাবস্থার শেষ নেই  গৃহবন্দি কর্মহীণ অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে খিদে সহ্য করতে। তারমধ্যে চলছে রমজান মাস জুরে দ্যা নিউজের ইফতার বিতরন প্রতিদিন।

রমজান মাসে সাধারণত খরচ একটু বেশি হয় সকল মুসলমানদের। যারা অন্যান্য বছরই রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খায় এ বছর তারা চরম শোচনীয় দিন যাপন করছে।   এই চরম দুরাবস্থার মাঝে দি নিউজের প্রয়াস এসব পরিবারের মাঝে যদি ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্তত একদিনের ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফোঁটাতে পারে। সেই লক্ষে দ্যা নিউজ রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করে চলেছে।

আজ ৩০ এপ্রিল ৬ষ্ঠ রমজানে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাই কিশোরী, উপদেষ্টা সম্পাদক ও মতিঝিল মসজিদ এর সভাপতি কাজী মাসুদ আহমেদ।

ষষ্ঠ রমজানে দি নিউজ ইফতার সামগ্রী বিতরন করেছে দ্যা নিউজের মতিঝিল প্রধান অফিসের নিচে মতিঝিল মসজিদ চত্বরে রোজা রাখা ইমানদার মুসল্লী ও অসহায় মানুষের মাঝে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, বেগুনি, খেজুর।দি নিউজের ইফতার বিতরন

মতিঝিল মসজিদ এর সভাপতি কাজী মাসুদ আহমেদ বলেন, দ্যা নিউজের অফিসের নিচে মতিঝিল মসজিদ চত্বরে রোজা রাখা ইমানদার মুসল্লীদের ইফতার সামগ্রী দিতে পেরে ইমানের কাজ করতে পেরেছি। আমি দোয়া করি দ্যা নিউজ আরো বড় হোক। এভাবে যেন সারা জীবন সকল মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়া করি। আমি দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে নিজের ছেলের মতো স্নেহ করি তার একটা বড় কারণ তার এই উদারতা। আমি এই রমজান মাসে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করি সে আরো বড় হোক। তার দানের হাত আরো প্রশস্ত হোক।

দ্যা নিউজের সম্পাদক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমরা রোজ যে পরিমান খাবার নিয়ে আসছি যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কর্মহীন সহায় সম্বলহীন মানুষের মাঝে কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। ইচ্ছা থাকলেও মাসব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন এর বেশি প্যাকেট বাড়ানো দুঃসাধ্য।

এই মহৎ কার্যক্রমে উদ্ভূত হয়ে দ্যা নিউজের পাশে থাকতে চেয়েছেন সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান

সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর প্রতিষ্ঠাতা সভাপতি খোকন কুমার নন্দি বলেন, আমি নিজে দ্যা নিউজের একজন হয়ে গর্ববোধ করছি। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রবাসী জাপানী দ্যা নিউজের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানাই। আমরা সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর পক্ষ থেকে এই কাজে অংশ গ্রহন করতে ইচ্ছুক।

আরও পড়ুনঃ দ্যা নিউজের ইফতার বিতরণ কর্মসূচী


এ ক্যটাগরির আরো খবর..