× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ইনুর আহ্বান জঙ্গিদের আত্মসমর্পণের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া জঙ্গি দমনের যুদ্ধে সবাইকে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবিরোধী প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে হাসানুল হক ইনু জঙ্গিদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিরা রাষ্ট্র, প্রশাসন ও জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়েছে। আর পালাবার পথ নেই। তাই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করলে জঙ্গিবিরোধী অভিযান চলবে।’

তিনি বলেন, ‘জঙ্গি, সন্ত্রাসী উৎখাত না হওয়া পর্যন্ত অভিযান চলবে রাষ্ট্র, জনগণ, মানবতা, ধর্ম রক্ষার জন্যই। এ ক্ষেত্রে জনগণকে বড় ভূমিকা রাখতে হবে।’

তথ্য সচিব মর্তুজা আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..