× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ইনিয়েস্তা-চেরিশেভ ছাড়াই মাঠে স্পেন-রাশিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১ জুলাই, ২০১৮

নক আউট পর্বের দ্বিতীয় দিন আজ। প্রথম দিনের দুই ম্যাচে দুই বিশ্বসেরা তারকা ছিটকে গেছেন। আর তাতে অনেকটা ফিঁকে হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপ। আজ বাদ পড়বে আরো দুটি দল। লুঝনিকিতে স্পেন মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়।

এই ম্যাচে দুই দলের একাদশে জায়গা পাননি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, কারভাহাল ও রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস চেরিশেভ। এদিকে দলে ঢুকেছেন নাচো ও অ্যাসেনসিও।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তারা একটিতে জয় পায় ও দুইটিতে ড্র করে। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রাশিয়া। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পায় ও একটিতে হারে।

স্পেন আজ ৪-২-৩-১ ফরমেশনে খেলবে। অন্যদিকে রাশিয়া খেলবে ৫-৩-২ ফরমেশনে।

স্পেন একাদশ
ডেভিড দি গিয়া, জেরার্ড পিকে, নাচো, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, কোকে, আসেনসিও, ইসকো, ডিয়েগো কস্তা ও ডেভিড সিলভা।

রাশিয়া একাদশ
ইগোর আকিনফিভ, মারিও ফার্নান্দেস, ইলিয়া কুতেপভ, সার্জেই ইগনাশেভিক, ফেদর কুদরিয়াসভ, দালের কুজইয়ায়েভ, রোমান জবনিন, আলেকজান্ডার গলোভিন, ইউরি ঝিরকভ, আলেকজান্ডার সামেদভ ও আর্তেম জিউভা।


এ ক্যটাগরির আরো খবর..