× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ইদুরবাহিত ভয়ঙ্কর লাসা ভাইরাসে মৃত ৭০ আতঙ্কে দেশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ করোনা ভাইরাস নিয়ে যখন বিশ্বজুড়ে আতঙ্ক তখন আরও এক নতুন ভাইরাসের ভয়ে কাঁপছে মানুষ। লাসা ভাইরাসে ইতিমধ্যে নাইজেরিয়ার তিন প্রদেশে এই ভয়ঙ্কর ভাইরাসে ৭০ জন মারা গিয়েছে।

ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত চিন। মহামারির মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। লাসা ভাইরাসের প্রথমে জ্বর আসছে। এরপর তা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ভয়ঙ্কর এই লাসা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। সম্প্রতি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আন্ডো, ডেলটা ওবং কাদুনা প্রদেশে চারজন স্বাস্থ্যকর্মী নতুন করে আক্রান্ত হয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নাইজেরিয়ার এই তিন প্রদেশে সবথেকে বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা খুব একটা কম নয়, ৪৭২ জন। ভাইরাসের প্রাথমিক অবস্থা দেখে ডাক্তারা জানাচ্ছেন, এই জ্বর প্রধানত মলমূত্রের মাধ্যমে সাধারণ মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে। মূলত ইদুরের কারণে এই রোগ ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে। বিশেষ করে নেংটি ইঁদুর থেকেই ছড়াচ্ছে এই ভাইরাস। এই জ্বরে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়। পাশাপাশি ভয়ঙ্করভাবে মাথাব্যথা হতে পারে। চিকিৎসকরা আরও জানাচ্ছেন, এই জ্বরের কারণে মুখে ঘা, মাংসপেশিতে ঘা, ত্বকের নীচে রক্তরক্ষণ হতে পারে। এমনকি অনেকটা জ্বর বেড়ে গেলে হৃদযন্ত্র কিংবা কিডনি পর্যন্ত অচল হয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় জানাচ্ছেন ডাক্তাররা।


এ ক্যটাগরির আরো খবর..