× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ইডেনে ৫ ছাত্রী আটক

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: ইডেন মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ হোস্টেল থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে।
রোববার দিবাগত রাতে তাদের থানায় দেওয়া হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। আটককৃতদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তার করা হলে তাদের নামও জানানো হবে।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে। পরে আরো তিনজনকে আটক করা হয়। তবে তারা কেউই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি করেন। এ সময় কিছু জিহাদি বই জব্দ করা হয়। তবে বইগুলো কীভাবে এখানে এল, কলেজ কর্তৃপক্ষের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আটক ছাত্রীরা।


এ ক্যটাগরির আরো খবর..