× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

ইডকলের অর্থায়নে শক্ত ভিত রচিত হয়েছে বিদ্যুৎ খাতে

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ খাতের অবকাঠামো নির্মাণে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি, জোরালো ভূমিকা রেখে চলেছে দেশের সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোও। গেলো ক’বছরে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান- ইডকলের অর্থায়নে শক্ত ভিত রচিত হয়েছে বিদ্যুৎ খাতে। এরই মধ্যে বিদ্যুৎ খাতে প্রায় ১ হাজার ৭’শ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা- দাতা গোষ্ঠীর ঋণের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের স্বার্থেই সৃষ্টি করতে হবে এমন আরো প্রতিষ্ঠান।

দেশে অর্থনীতির গতি প্রবাহ ধরে রাখার ক্ষেত্রে অন্যতম হিসেবে বিবেচিত বিদ্যুৎ খাত। আর সে কারণেই প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদা মোকাবেলায় নীতি-নির্ধারকরা জোর দিচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে।

মাঝারি থেকে বৃহৎ আকারের এসব প্রকল্পে বড় সংকট হয়ে দেখা দেয় অর্থযোগানের বিষয়টি; কিন্তু থেমে নেই বাংলাদেশ। ২০০১ সালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ৪৫০ মে. ও. এর গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্যে দিয়েই বিদ্যুৎখাতে বিনিয়োগ শুরু করে ইডকল; এরপর অব্যাহত থাকে ছোট-বড় বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ।

প্রতিষ্ঠানটির তথ্যমতে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১৩ শতাংশই আসছে ইডকলের বিনিয়োগ থেকে; যেখানে মোট বিদ্যুতের পরিমাণ- ১ হাজার ৫০০ মেগাওয়াটের ওপরে। এছাড়া বিনিয়োগের অপেক্ষায় আছে আরো- ১৬০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প।

ইডকলের অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার কথা জানালেন এক উদ্যোক্তা।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির দাবি- বিভিন্ন মেয়াদে তাদের ঋণ সহায়তায় উদ্যোক্তাদের পাশাপাশি উপকৃত হচ্ছে দেশ।

তবে, বিদ্যুৎ খাতের নীতি ও গবেষণা বিভাগ ‘পাওয়ার সেল’ বলছে- আসন্ন বড় প্রকল্পগুলোর সুষম বিনিয়োগে প্রয়োজন ইডকলের মতো আরো আর্থিক প্রতিষ্ঠান।

এছাড়াও, বিদেশী ঋণ সমন্বয়ের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী কাঠামো, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দেশের মঙ্গলজনক অবস্থান তৈরি করে বলেও মত নীতি-নির্ধারকদের।


এ ক্যটাগরির আরো খবর..