× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ইটভাটার কারণে রাজশাহী অঞ্চলে ফল ও ফসলের উৎপাদন কমছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

রাজশাহী প্রতিনিধিঃ অপরিকল্পিত যত্রতত্র ইটভাটার কারণে রাজশাহী অঞ্চলে ফল ও ফসলের উৎপাদন কমছে। আর চিকিৎসকরা বলছেন, ইট ভাটার দূষিত ধোঁয়ার কারণে মানবদেহেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধে তৎপর বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

রাজশাহী জেলায় ১’শ ৫০টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ইট তৈরির কর্মযজ্ঞ। এ সময় দিনরাত নির্গত হয় দূষিত ধোঁয়া। এ কারণে আশেপাশের দুই ও তিন ফসলি জমির উর্বরতা কমে আসায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ কৃষকদের।

শুধু ফসলই নয়, উৎপাদন কমেছে বিভিন্ন ফলেরও এমনটাই অভিমত কৃষি বিশেষজ্ঞদের।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল বলেন, ‘যেখানে ইটভাটা স্থাপন করা হয় ঐ স্থানের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। যার ফলে গাছের উৎপাদন কমে যায়।’

ইটভাটার দূষিত ধোঁয়ায় কারণে ফুসফুস শ্বাসতন্ত্রসহ মানবদেহের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানালেন রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাসিনা আক্তার।

তবে নতুন করে আর কোন ইট ভাটার অনুমোদন দেয়া হচ্ছে না জানিয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর আলম জানালেন, নিয়মবর্হিভুতভাবে গড়ে ওঠা ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হবে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে প্রায় ৫০টি ইটভাটা।


এ ক্যটাগরির আরো খবর..