× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর

ইজতেমার দ্বিতীয় পর্বে ২ মুসল্লির মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক(২০.০১.২০১৮)ঃ  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ও শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোবারক হোসেন ওরফে মোহর আলী (৬৫) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার ওমর আলীর ছেলে মো. শহীদুল ইসলাম (৫৬)।

টঙ্গী সরকারি হাসপাতালের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্তরঞ্জন দাস দুই মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে এই পর্বে দুজন মুসল্লি মারা গেছেন।

ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমায় আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে টঙ্গীর তুরাগতীরে ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সেসময় একজন বিদেশিসহ পাঁচ মুসল্লি মারা যান।

আজ শনিবার বাদ ফজরের বয়ান দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় পর্বে দেশের ১৪টি জেলার কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।


এ ক্যটাগরির আরো খবর..