× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে আওয়ামীলীগ

admin
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ আওয়ামীলীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।

 মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা।

 আজ বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সূত্র এসব তথ্য জানিয়েছে।

 সূত্র জানায়, বুধবারের মধ্যে সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাপারে তৃণমূল নেতাদের সুপারিশ পৌঁছানোর কথা রয়েছে।

 প্রসঙ্গত, এই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ ইউনিয়ন, থানা ও জেলা নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেবে। এর আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নাম সুপারিশের জন্য জেলা কমিটিগুলোকে চিঠি দেয় আওয়ামী লীগ।


এ ক্যটাগরির আরো খবর..