× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ইউনেস্কো থেকে নাম প্রত্যাহার করল ইসরায়েল

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। খবর দ্য নিউ আরবের।

ইউনেস্কো প্রধান অড্রে আজোওলে এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার তিনি ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। তারা আগামী বছরের ৩১ ডিসেম্বর সংস্থাটি ছেড়ে দেবে বলে জানিয়েছে।

আজোওলে আরো বলেন, তাদের সিদ্ধান্তে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। সংস্থাটির ভেতরে থেকেই সদস্য রাষ্ট্রগুলো তাদের মধ্যকার মতপার্থক্য দূর করতে সক্ষম হতো বলে আমার বিশ্বাস।

এর আগে গেলো ১২ অক্টোবর সংস্থাটি থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক এই সংস্থাটি পক্ষপাতদুষ্ট উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

তখন যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে ইউনেস্কো ‘ইসরায়েল বিরোধী’ মনোভাবে পোষণ করে। একই ধরনের অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, ইউনেস্কো ‘ভাঁড়দের নাট্যশালায়’ পরিণত হচ্ছে।

সংস্থাটিতে ইসরায়েলের ভূমিকা নিয়ে দুটি প্রস্তাব পাশ হওয়ার প্রেক্ষিতে তারা ইউনেস্কো ছাড়ার সিদ্ধান্ত নেয়। একটি প্রস্তাবে ইহুদি এই রাষ্ট্রকে বিভক্ত জেরুজালেমে ‘দখলদার শক্তি’ হিসেবে উল্লেখ করা হয়। অপর প্রস্তাবে অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে ফিলিস্তিনকে সংস্থাটির সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তখন থেকেই মূলত ইউনেস্কোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।


এ ক্যটাগরির আরো খবর..