× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ইউক্রেন সীমান্তে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০২২
ইউক্রেন সীমান্তে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউক্রেন সীমান্তে এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইউক্রেন সীমান্তে শুক্রবার রাশিয়ার বেলগরোদ অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর তা বিধ্বস্ত হয় তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরী ত্রুটি দেখার দেয়ার পর বিমানটি কোরোচানস্কি এলাকার ভূমিতে পড়ে। এলাকাটি আঞ্চলিক রাজধানী বেলগরোদ থেকে উত্তর-পূর্বে অবস্থিত। জরুরি বিভাগ জানিয়েছে, বিমানটি মাটিতে পড়া পর বিস্ফোরতি হয়।

এসইউ-২৫ হচ্ছে এক আসনের যুদ্ধবিমান এবং বিশ্বের বিভিন্ন দেশে গত ৪০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এ ধরনের যুদ্ধবিমান।

রাশিয়ার বিমান বাহিনীতে দুই শতাধিক এ বিমান রয়েছে। তার মধ্যে ৮০টির মতো উন্নত করা হয়েছে যা এসইউ-২৫এসএম মডেল বলে পরিচিত।


এ ক্যটাগরির আরো খবর..