× Banner
সর্বশেষ
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে ৫৩৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা : ইইউ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
ইউক্রেনে ৫৩৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা : ইইউ

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে ৫৩৫ মিলিয়ন (৫৩ কোটি ৫০ লাখ) ডলার অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার নতুন করে ইউক্রেনকে ওই অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

এ নিয়ে ইউক্রেনকে এ পর্যন্ত দুই বিলিয়ন ইউরো বা ২১৪ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে ইইউ।

এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করতে এ অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল।

ইইউর এ ৫০০ মিলিয়ন ইউরোর মধ্যে থেকে ৪৯০ মিলিয়ন ইউরো দিয়ে সামরিক অস্ত্র এবং বাকি ১০ মিলিয়ন ইউরো দিয়ে আত্মরক্ষার সরঞ্জাম, ওষুধ ও জ্বালানি কিনবে ইউক্রেন।


এ ক্যটাগরির আরো খবর..