× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ইউক্রেনে হামলায় মানবিক সংকট নিরসনে প্রস্তাব পাস, মানতে বাধ্য নয় রাশিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
সংকট নিরসনে প্রস্তাব পাস

জাতিসংঘের সাধারণ পরিষদে ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয়। ওই সময় প্রস্তাবের পক্ষে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ২৪ মার্চ বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলায় মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হলেও তা মানতে বাধ্য নয় জানিয়েছে রাশিয়া।।

বৃহস্পতিবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্যদেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো- রাশিয়া, সিরিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া ও ইরিত্রিয়া।

ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিওপোল মুক্ত করার কথা জানানো হয়।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে একই দিন নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু সেটি গৃহীত হয়নি।

প্রসঙ্গত, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কোর নির্বিচারে আক্রমণে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ধ্বংস হয়ে গেছে। রুশ সেনাদের হামলায় এক মাসে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক কোটি মানুষ। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ৩৬ লাখ।


এ ক্যটাগরির আরো খবর..