× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নিউজ ডেক্স

ইউক্রেনের প্রতিরোধের মুখে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
ইউক্রেনের প্রতিরোধের মুখে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত

ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার ৬০৫ টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের দাবী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর ১৩১ টি বিমান, ১৭২৩টি সেনাসদস্যবাহী গাড়ি, ৫৪ টি এন্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে।

ইউক্রেনের সেনবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫ টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১ টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার ৩০৫ টি গোলা, ৯৬ টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে ১১৭৯ জন বেসামরিক নিহত, ১৮৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ।


এ ক্যটাগরির আরো খবর..