× Banner
সর্বশেষ
আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

নিউজ ডেক্স

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে হামলা: নিহত ৯

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে হামলা: নিহত ৯

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ান বাহিনী হামলা করেছে। এ হামলায় অন্তত: ৯ জন নিহত ও ৯ জন আহত হয়েছে । সোমবার (১৪ মার্চ) রাশিয়ান বাহিনী পশ্চিম ইউক্রেনের রিভনে শহরের বাইরে আন্তোপিল গ্রামে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

কোভাল এক ব্রিফিংয়ে বলেন, সোমবার সকালে ভবনটিতে দুটি রকেট আঘাত হানে। তিনি কিছু ছবি পোস্ট করেছেন, সেগুলোতে দেখা যায়, দমকল কর্মীরা ক্রেন ব্যবহার করে ভাঙা কংক্রিটের অংশগুলো সরাচ্ছেন এবং স্ট্রেচারে হতাহতদের বহন করতে দেখা যায়।

রিভন লভিভ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। পোল্যান্ডের সীমান্তের কাছের একটি শহর, যেখান দিয়ে বহু ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..