× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

আ.লীগ নেতারাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের  নেতাকর্মীরাই  দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। দক্ষহাতে  দেশ পরিচালনা ও জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে প্রশংসায় ভাসালেন বিএনপির বহিষ্কৃত ভাইস  চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। বাংলাদেশ মুক্তিযোদ্ধো আইনজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।নাজমুল হুদা বলেন, আমি আজকে  শেখ হাসিনার বন্দনার জন্য দাঁড়াইনি, যা সত্যি তাই বলছি। বাংলাদেশ  শেখ হাসিনার পক্ষে।  শেখ হাসিনা সহিংস আন্দোলনের হাত  থেকে এ দেশের মানুষকে মুক্ত করেছেন। প্রধানমন্ত্রী বিদেশ  থেকে বড় বড় সম্মাননা  পেয়েছেন, তিনি আজ সবার ওপরে। দেশ পরিচালনায়  শেখ হাসিনার দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করে সাবেক এ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড আজ দৃশ্যমান। ঢাকায় বড় বড় ফ্লাইওভার হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।  শেখ হাসিনার পক্ষেই এসব অর্জন করা সম্ভব হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের দাবি করে তিনি বলেন, আমার  দোহারের মতো ছোট জায়গায়  ভোট ডাকাতি হয়েছে। জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। শেখ হাসিনাই পারেন জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে। তিনি যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে তার সব অর্জন ম্লান হয়ে যাবে।নাজমুল হুদা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, শুধু যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে আগাছা  নেই, ব্যবসায়ীদের মধ্যেও আগাছা রয়েছে। এসব আগাছাকে চিহ্নিত করে পরিষ্কার করতে হবে।সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস  চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। বাংলাদেশ মুক্তিযোদ্ধো আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শামসুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কৃষক লীগের সাধারণ সম্পাদক  শেখ জাহাঙ্গীর আলম, ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..