× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আড়পাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা ২০১৯-২০২০

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত রবিবার বিকেলে অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় আড়পাড়া ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরে ৭৫,২১,৮৯০ টাকা আয় এবং ৭৫,০১,০০০ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ সময় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা”র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বাজেট সম্পর্কে আলোচনা করেন কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল,আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), ফরিদপুর জেলা বি.এন.পি. সদস্য মোঃ মিরাজুল ইসলাম(মিল্টন), আড়পাড়া ইউনিয়ন বি.এন.পি. সভাপতি এহিয়া হোসাইন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব উত্তম কুমার রাহা, কামারখালী মটর-শ্রমিক(১০৫৫) সাধারন সম্পাদক মোঃ গোলজার মন্ডল,সহ ইউ.পি. সদস্য, ছাত্র-শিক্ষক,রাজনীতিবিদ, সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..