× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো শোকবাণীতে স্পিকার বলেন, আসমা কিবরিয়া ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী এবং একজন প্রতিভাবান চিত্রশিল্পী। তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী চিত্রশিল্পীকে হারালো।

স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।

সোমবার (৯ নভেম্বর) সকালে ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন আসমা কিবরিয়া।


এ ক্যটাগরির আরো খবর..