× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকসহ অন্যান্য উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে এনজিও উন্নয়ন কর্তৃক বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নে উন্নয়ন সংস্থা কর্তৃক পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় বৃষ্টির পানি সংরক্ষনে অতি দরিদ্র পরিবারের মাঝে ১৫০০ লিটার পানি ধারন ক্ষমতা সম্পন্ন ১শ ২০টি পানির ট্যাংক বিতরন করা হয়।

পানির ট্যাংক বিতরণ করেন শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন সানা। আশাশুনি ইউনিয়নের বিভিন্ন গ্রামবাসীর খাবার পানির সমস্যা মোকাবেলার জন্য বৃষ্টির পানি সংরক্ষণে অতি দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক, ২৩ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন ১২০টি ফিল্টার, ৩০০ কেজি ফিটকিরি, ২০ লিটারের ১২০টি বালতি, বৃষ্টির পানি ধরার জন্য ৩শ কেজি পলিথিন এবং ২শ ৪০ টি টিন  বিতরণ করা হয়। এ ছাড়াও পরিবার গুলোর মাঝে ৪শ ৮০ টি ছফেদা, লেবু, পেয়ারা, এবং তেচপাতা গাছের চারা বিতরণ করা হয় । পানির ট্যাংক স্থাপনের জন্য ১শ ২০টি রিং ও ১শ২০ টি ঢাকী প্রদান করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তারিকুর রহমান, শাখা ব্যাবস্থাপক অতীশ দিপংকর মন্ডল এবং আরাফাতুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..