× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

উত্তর আফ্রিকার আল-কায়েদা প্রধান আবদেল মালিক নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
আল-কায়েদা প্রধান নিহত

ফরাসি সামরিক অভিযানে উত্তর আফ্রিকা অঞ্চলের আল-কায়েদা প্রধান আবদেল মালিক দ্রুকদেল মালিতে নিহত। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে আল কায়দা নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৩ জুন ফরাসি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের সহায়তায় উত্তর মালিতে পরিচালিত একটি অভিযানের সময় ইসলামিক মাগরেব আল-কায়দার আমির আবদেল মালেক দ্রুকদেল এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করে। যদিও তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

গত মাসে অন্য এক অভিযানে ফ্রান্সের সৈন্যরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন এক কমান্ডারকেও আটক করেছিল।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী টু্ইটারে দেয়া এক বিবৃতিতে ওই অঞ্চলে জঙ্গি বিরোধ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বুধবারের ওই দুঃসাহসিক অভিযানকে আফ্রিকার জঙ্গিদের জন্য বড় ধরনের আঘাত হিসাবেও উল্লেখ করেছেন।

নিহত আবদেল মালিক দ্রুকদেল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছিলেন। পাশপাশি জঙ্গিগোষ্ঠীটির সাহেল অঞ্চলে সক্রিয় শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন।

আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা দ্রুকদেল বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।

এর আগে গত ১৯ মে মালিতে চালানো অন্য অভিযানে আইএসের বৃহত্তর সাহারা অঞ্চলের(আইএসজিএস) অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ ম্রাবাতকে আটক করা হয়েছিল।

সূত্র- আল-জাজিরা


এ ক্যটাগরির আরো খবর..