× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
আলাদা সড়ক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের শৈলকুপায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার বিকেলে শৈলকুপার দুধসর ও চড়িয়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবর আলীর ছেলে হান্নান মিয়া (২৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে সজিব হোসেন (১৯)।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক শৈলকুপা উপজেলার দুধসর নাম স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক হান্নান নিহত হয়। আহত হয় আরো দু’জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিকেলে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহণের একটি বাস চড়িয়ারবিল নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

সেসময় বাস থেকে ছিটকে পড়ে সজিব হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..