ব্রাহ্মণবাড়িয়ায় আলট্রাসনোগ্রামে যমজ শিশু প্রসূতি পেল ১টি

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রামে এক প্রসূতির যমজ শিশুর কথা জানতে পারে।  সিজারের পর তাকে জানানো হয় তার একটি নবজাতক শিশু জন্ম নিয়েছে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এই সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

জানা যায়, জেলার সদর উপজেলার ভাটপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মাহবুবুর রহমানে স্ত্রী শিউলী বেগম রোববার বিকালে শহরের সেবা ক্লিনিকে ভর্তি হয়। এই সময় পরীক্ষা পত্র যাচাই বাছাই করে তাকে জানানো হয় তার গর্ভে যমজ শিশু রয়েছে। তার সিজার করেন সেবা ক্লিনিকের চিকিৎসক ডা. সাইমা রহমান ইমা।

প্রসূতি শিউলী বেগমের মা সালমা বেগম বলেন, তার মেয়ে শিউলী গর্ভবতী হওয়ার পর সেবা ক্লিনিকের চিকিৎসক ডা. সাইমা রহমান ইমাকে নিয়মিত দেখাতেন। সর্বশেষ তার পরামর্শক্রমে স্থানীয় সেফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ডা. মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে একটি আলট্রাসনোগ্রাম করতে বলেন।

আলট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী আমাদের জানানো হয় যমজ শিশু হবে। সিজারের পর একটি নবজাতক শিশু দেয়া হয়েছে। অপর শিশু কোথায়? খোঁজ নিতে চাইলে, তারা অশোভন আচরণ করে। এই সময় অপর শিশুটি ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

সেবা ক্লিনিকের চিকিৎসক ডা. সাইমা রহমান ইমা জানান, আলট্রাসনোগ্রাম রিপোর্টটিতে ভুল করা হয়েছে। তিনি সিজারের সময় একটি শিশু পেয়েছেন বলে দাবি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছিল দুইটি শিশু হবে। সেই মোতাবেক তারা অপারেশন করিয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি আলট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল করেছে ডা. মোহাম্মদ মোজাম্মেল হক। চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সারাদিন একাধিক রিপোর্ট দেখতে হয়। তার মধ্যে এই রিপোর্টটি ছিল। তাই ডা. মোহাম্মদ মোজাম্মেল হকও ভুল স্বীকার করে এখন ক্ষমা প্রার্থনা করে সমঝোতা করার অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।