× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

আর নয় অসম প্রতিযোগিতা, চাই নারীর প্রকৃত স্বাধীনতা

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
আর নয় অসম প্রতিযোগিতা, চাই নারীর প্রকৃত স্বাধীনতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উদ্যোক্তা সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা নারী টিম। চকবাজারের বাংলালুক কনফারেন্স হলে মঙ্গলবার (৮ মার্চ) বিকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ২১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল আনজুম আরা।

ফেরদৌস আরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আফরোজা সুলতানা পুর্নিমা, বাংলালুক কনফারেন্স হলের স্বত্বাধিকারী ফরহাদ ইসলাম, জাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মডারেটর বিএইচ সোনিয়া।

অনুষ্ঠানে কমিউনিটি ভলানটিয়ার ও নারী উদ্যোক্তা উম্মে কুলসুম কেয়াকে সম্মাননা দেয়া হয়। যিনি পুরুষের সাথে তাল মিলিয়ে দুইটা বাচ্চা মেয়ে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পুরো পরিবারের দায়িত্ব নিজেই পালন করে যাচ্ছেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তাকে আসতে হয়েছে সফলতার দ্বার প্রান্তে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আগামীতে এমন আরো হাজারো নারী তাদের পরিচয় ও গল্প বলবে। অনেক সম্মানের সাথে মাথা উঁচু করে নিজের গল্প বলবে। আমরা নারী, আমরাও পারি।


এ ক্যটাগরির আরো খবর..