× Banner
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩

আর্মেনীয়-আজারবাইজানি সৈন্যদের সংঘর্ষে নিহত ৩০

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

ইউরোপের বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘর্ষে আর্মেনিয়া ও আজারবাইজানের ৩০ সৈন্য নিহত হয়েছেন।

এদের মধ্যে ১৮ জন আর্মেনীয় ও ১২ আজারবাইজানি সৈন্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (০২ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে রোববার (০৩ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

আজারবাইজানের প্রতিরাক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি হেলিকপ্টার থেকে আর্মেনীয় সৈন্যদের ছোড়া গুলিতে ১২ আজারবাইজানি সৈন্য নিহত হয়েছেন।

এদিকে, আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারজে সারকিসিয়ান ওই সংঘর্ষে তার দেশের ১৮ সৈন্য নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্মেনীয় সেনাবাহিনী জানায়, সংঘর্ষ ও গুলির ঘটনায় তাদের ১৮ সৈন্য নিহত এবং ৩৫ জন সৈন্য আহত হয়েছেন।

অপরদিকে, আর্মেনীয় প্রতিরক্ষা বিভাগে মুখপাত্র আর্টসরুন হোভহাননিসিয়ান এক ফেসবুক পোস্টে জানান, ওই অঞ্চলে আর্মেনীয় বাহিনী আজারবাইজানি সেনাবাহিনীর হেলিকপ্টারে গুলি চালায়

 


এ ক্যটাগরির আরো খবর..