× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

ডেস্ক

আর্জেন্টিনা ম্যাচে ২৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
দ্বিতীয় সর্বোচ্চ দর্শক
PAMPLONA, SPAIN - JUNE 05: Lionel Messi of Argentina celebrates after scoring his team's third goal during the international friendly match between Argentina and Estonia at Estadio El Sadar on June 05, 2022 in Pamplona, Spain. (Photo by Juan Manuel Serrano Arce/Getty Images)

কাতার বিশ্বকাপ আসরে সবচেয়ে বড় ভেন্যু লুসাইলের আইকনিক স্টেডিয়াম। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত দুই ম্যাচে মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। দুটি ম্যাচেই মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।  এরমধ্যে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তো রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে লুসাইল স্টেডিয়াম। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার গোলে জেতা ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক। যা ফুটবল বিশ্বকাপের গত ২৮ বছরের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ।

ফিফার তথ্যানুসারে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে এরচেয়ে বেশি দর্শক দেখেছে ফুটবলের এই সেরা টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল এবং ইতালির মধ্যকার সেই ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৯৪ হাজার ১৯৪ জন সমর্থক। সেই বিশ্বকাপে পেনাল্টি শ্যূটআউটে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

কাতারের লুসাইল স্টেডিয়ামে উপস্থিত দর্শকসংখ্যা চলতি বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ। তবে বিশ্বকাপের ইতিহাসে এই সংখ্যা সেরা ত্রিশেও নেই। এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখার রেকর্ড দখল করে আছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা দেখতে মাঠে এসেছিল লাখ ৭৩ হাজার ৮৫০ জন স্বাগতিক দর্শক। ব্রাজিলও সেবার নিজেদের প্রথম শিরোপা জিতেছে গোল ব্যবধানে।


এ ক্যটাগরির আরো খবর..