আরও ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

আরও ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

বেসরকারি স্কুল-কলেজের কর্মরত আরও ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এমপিওভুক্ত বেশিরভাগ গত বছর নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী। প্রতি দুই মাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়।‌

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭, বরিশালের ৫৭৫, ময়মনসিংহের ১৩০৪, খুলনার ১৪৪৫, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২,  রাজশাহীর ৭০২, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।