× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

আমেরিকার গুয়াতেমালায় ১৭ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে রোববার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৭ জন বাংলাদেশি রয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য মানবপাচারের খবর পেয়ে পুলিশ গুয়াতেমালা সিটিতে অভিযান চালিয়ে একটি বাস থেকে ৩৩ জনকে আটক করে। এরা সবাই পুরুষ। আটককৃতদের মধ্যে ১৬ জন নেপালের ও ১৭ জন বাংলাদেশের নাগরিক রয়েছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। তাদেরকে রাজধানীর দক্ষিণে সরকারি অভিবাসন সেবা সংস্থা পরিচালিত একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ এশিয়া থেকে এ লোকগুলো কিভাবে গুয়াতেমালাতে প্রবেশ করলো সে ব্যপারে পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত আগস্টে গুয়াতেমালার দক্ষিণের এলাকা থেকে ২০ অবৈধ অভিবাসীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিল।


এ ক্যটাগরির আরো খবর..