× Banner
সর্বশেষ
মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী

আমির খানকে চড় মারতে পারলে এক লাখ রুপি পুরস্কার!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আমির খানকে চড় মারতে পারলে এক লাখ রুপি পুরস্কারের কথা ঘোষণা দিল শিবসেনা। বলা যায় অসহিষ্ণুতার সব মাত্রা ছাড়িয়ে গেল শিবসেনা। এই ঘোষণা দিয়েছে শিবসেনার পাঞ্জাব শাখা।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, যে ব্যক্তি সাহস করে আমিরকে চড় মারতে পারবে, তাকে দল এক লাখ রুপি পুরস্কার দেবে। যেহেতু আমির দেশ ছাড়ার কথা বলেছেন তাই তাকে দেশবিরোধী আখ্যা দিয়ে চড় মারার শাস্তির অদ্ভুত ঘোষণাটি দিল শিবসেনা।

দঙ্গল  ছবির শুটিংয়ের কাজে আমির এখন লুধিয়ানায়। লুধিয়ানায় যেখানে আমির থাকছেন, তার বাইরেও বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনার কর্মী-সমর্থকরা। সংগত কারণে আমিরের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বিক্ষোভে আমিরের ছবি ও কুশপুত্তলিকা পোড়ানো হয়। পাঞ্জাবে শিবসেনার প্রধান রাজীব ট্যান্ডন নিজেই আমিরকে চড় মেরে লাখ টাকা পুরস্কার নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

সোমবার একটি অনুষ্ঠানে যোগদান করে আমির খান অসহিষ্ণুতা নিয়ে বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে উদ্বিগ্ন স্ত্রী কিরণ। কারণ, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য দেশ ছাড়ার কথা বলেছেন কিরণ। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। পরে আমির বলেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।

 


এ ক্যটাগরির আরো খবর..