× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

আমঝুপি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৩-১৭) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগীতায় ২০১৭-১৮ অর্থ বছরে ১কোটি ৫২ লাখ ৫৯ হাজার ২শ ৯৭টাকা খষড়া বাজেটের উপর উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস ।

বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর শাখা ম্যানেজার মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, ইউপি সদস্য আক্তার হোসেন, মশিউর রহমান, আবুল কাশেম,আলেক চাঁদ,কামরুন্নাহার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান,আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় ইউপি সচিব জমিরুল ইসলাম,তথ্য উদ্যেক্তা কামরুজ্জামান,রাজিয়া সুলতানাসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট আলোচনা শেষে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে খেলাধুলা সামগ্রী বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..