× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার

আব্দুল মজিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
satkhira

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ২৭ বছরের সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সখিপুর হাসপাতাল প্রতিষ্ঠাতার নেপথ্যের কারিগর, দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, মানব দরদী মরহুম আলহাজ্জ মো. আব্দুল মজিদ সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেবহাটার সখিপুর সাহেব বাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আলহাজ্জ মরহুম আব্দুল মজিদের একমাত্র পুত্র ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও মেঝো কন্যা শাহীন পারভীনের তত্বাবধানে সহযোগীতায় নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ও কালিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সাবেক প.প. কর্মকর্তা ডা: আকসেদুর রহমানের নেতৃতে ১৫জনের একটি মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।

এসময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান উক্ত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউট লিডার আবু তালেব ও রোভার স্কাউট দলের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনশত পঞ্চাশ জনকে চিকিৎসাসেবা, ফ্রি ঔষধ প্রদান, ডাইবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..