বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে গৌরনদী পৌরভবনে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সি,উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম ছান্টু ভূইয়া।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ¦ জামাল উদ্দিন, আসাদুজ্জামান রিপন, সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সহ-প্রচার সম্পাদক আরিফিন রিয়াদ,সদস্য ও জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো’র বার্তা সম্পাদক মাসুদ সরদারসহ অন্যান্য সদস্যরা।




